প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৫২০ রান

গল টেস্টের তৃতীয় দিনে চা বিরতির পর ৫২০ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১১০ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ১ রান যোগ করেই ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন থারাঙ্গা পারানাভিতানা।৩৯৩ রানে ৭ উইকেট হারানোর পর অষ্টম উইকেট জুটিতে দ্রুতগতির ব্যাটিংয়ে ১১৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন রঙ্গন হেরেথ ও লাথিস মালিঙ্গা। দুজনই খেলেছেন তাঁদের ক্যারিয়ারের সেরা ইনিংস। মালিঙ্গা করেছেন ৬৪ রান। হেরেথ ৮০ রান করে অপরাজিত ছিলেন। অভিষেক টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন অভিমন্যু মিথুন। ইশান্ত শর্মা পেয়েছেন ৩ উইকেট।শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ২৮ রান সংগ্রহ করেছে ভারত। ইনিংসের দ্বিতীয় বলেই মালিঙ্গার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিভিয়নে ফিরে গেছেন গৌতম গম্ভীর।