প্রথম বিভাগ দাবা

গত বছর খেলেছিল ১১টি দল। এবার প্রথম বিভাগ দাবা লিগে অংশ নিচ্ছে আরও ৬টি দল। মোট ১৭টি দল নিয়ে আজ শুরু হচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক প্রথম বিভাগ দাবা লিগ। লিগের উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। ১১ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে খেলা।