প্রথম বিভাগ দাবা

আগামী শনিবার শুরু হবে প্রথম বিভাগ দাবা। দাবা ফেডারেশনের হলরুমে ১০ দলের লিগের খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দুটি সুযোগ পাবে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে খেলার। আর অবনমিত হবে পয়েন্ট তালিকার তলানির দুটি দল।