রেকর্ড কর্নার

ফিফা বর্ষসেরা

আবারও ফিফার বর্ষসেরা দল হলো স্পেন। বছর শেষের ফিফা র্যা ঙ্কিংয়ে এক নম্বর স্থানটা ধরে রেখে টানা পঞ্চমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় রাখল বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা। ১৯৯৩ সালে র্যা ঙ্কিং চালু হওয়ার পর ১১ বার বর্ষসেরা দল হয়েছে ব্রাজিল। ব্রাজিল ও স্পেনের বাইরে বর্ষসেরা দল আর মাত্র চারটি; জার্মানি (১৯৯৩), হল্যান্ড (২০০০), হন্ডুরাস (২০০১) ও আর্জেন্টিনা (২০০৭)। প্রতিবছর র্যা ঙ্কিংকে ভিত্তি ধরা হলেও ২০০০ ও ২০০১ সালে অদ্ভুতুড়ে এক নিয়মেই বাছাই করা হয় সেরা দল। ওই দুই বছর র্যা ঙ্কিং শ্রেষ্ঠত্ব ছিল ব্রাজিল ও ফ্রান্সের।