অন্যকলাম

ফুটবলার নাদাল

যাক, অবশেষে লন্ডনের পরাজয়ের ‘প্রতিশোধ’ নিতে পেরেছেন রাফায়েল নাদাল। বুয়েনস এইরেসে গিয়ে নোভাক জোকোভিচকে হারিয়েছেন। তবে টেনিস কোর্টে নয়, ফুটবল মাঠে। একটা প্রদর্শনী ফুটবল ম্যাচে বোকা জুনিয়র্স ও অল বয়েজের ম্যাচে নেমেছিলেন দুজন। সেখানে নাদালের দল জিতেছে ৩-১ গোলে, পেনাল্টি শুটআউটে। ফুটবলটা অবশ্য ছোটবেলা থেকেই ভালো খেলতেন লাল কোর্টের রাজা। চাচা মিগুয়েল আঞ্জেল নাদাল খেলেছেন স্পেন ও বার্সেলোনায়। একটা সময় সমানতালে ফুটবল ও টেনিস চালিয়ে যাওয়ার পর বেছে নেন দ্বিতীয়টাকেই। ফুটবলের এই নাদালের সঙ্গে জোকোভিচের তো পারার কথা নয়! ওয়েবসাইট।