আর কদিন পরই শুধু জানুয়ারির দলবদল। নানা জল্পনা-কল্পনায় তাই জমজমাট ফুটবল অঙ্গন। এরই মধ্যে শোনা গিয়েছিল মোনাকো থেকে রাদামেল ফ্যালকাওকে নিয়ে আসতে পারে রিয়াল মাদ্রিদ। কিন্তু রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এটিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন, ‘সে গ্রেট খেলোয়াড়। কিন্তু এই মুহূর্তে আমাদের যেসব স্ট্রাইকার আছে তারা অনেক গোল করছে। ওদের নিয়েই আমরা সন্তুষ্ট। এ মুহূর্তে ফ্যালকাওয়ের মতো স্ট্রাইকার আমাদের দরকার নেই।’ রয়টার্স।