বরখাস্ত সানচেজ

টানা তিন বছর পর স্পেনের প্রথম বিভাগ লিগে ফিরেছে ভ্যালাদোলিদ। ১৯২৮ সালে স্প্যানিশ লিগের যাত্রা শুরুর বছর থাকা এই ক্লাবটি আবার অবনমনের দোরগোড়ায় দাঁড়িয়ে। গত রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ০-২ গোলে হারা ভ্যালাদোলিদ এখন পয়েন্ট তালিকার ১৯ নম্বরে। এই পরাজয়ের পর কোচ ওনেসিমো সানচেজকে বরখাস্ত করেছে ক্লাব। নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে স্পেনের সাবেক কোচ হাভিয়ের ক্লেমেন্তেকে। এএফপি।