জন্ম: ১৯৩৯ সালের ২৩ মার্চ।১৯৫২ সালে আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকার ফুটবলে যাত্রা শুরু। চট্টগ্রামে তখন খেলতেন পোর্ট ট্রাস্টের হয়ে। ১৯৫৫ সালে চট্টগ্রাম রেলওয়েতে যোগ দেওয়ার পর এই ক্লাবেই খেলেছেন ক্যারিয়ারের শেষ পর্যন্ত। ঢাকায় আজাদ স্পোর্টিংয়ের হয়ে খেলেই আলোড়ন তোলেন। পরে খেলেন ফায়ার সার্ভিস, ওয়ান্ডারার্স, মোহামেডান ও তৎকালীন ইপিআইডিসি দলেও। পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন এশিয়ান গেমসে ও মালয়েশিয়ার মারদেকা কাপে। পাকিস্তান দলের হয়ে আরও অনেক দেশ সফর করেছেন। অ্যাথলেটিকসেও ছিলেন দুর্দান্ত। ১৯৫৪ সালে পাকিস্তান অলিম্পিকে হাইজাম্পে সোনা জিতেছিলেন, ১০০ মিটার সিপ্রন্টে রুপা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন ১৯৮০ সালে। ২০০৫ সালে পেয়েছেন গ্রামীণফোন-প্রথম আলো আজীবন সম্মাননা।