বাদ পড়লেন আরও চার ফুটবলার

সাফ ফুটবলের ৩৩ সদস্যের প্রাথমিক দল থেকে গত সপ্তাহে বাদ দেওয়া হয়েছে তিনজনকে। কাল বাদ পড়লেন আরও চার ফুটবলার—অরূপ বৈদ্য, ইউসুফ সিফাত, নাহিদুল ইসলাম ও তপু বর্মণ। তবে বাদ পড়লেও তাঁদের রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। ২৩ সদস্যের চূড়ান্ত দল আজ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ।