বিচিত্রিতা

বাপ-বেটার অভিষেক

প্রায় এক যুগ সেল্টিকের রক্ষণভরসা হয়ে ছিলেন জিম ক্রেইগ, তবে স্কটল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন একটি ম্যাচই। ১৯৬৭ সালের ২২ নভেম্বর ক্রেইগের সেই অভিষেক ও শেষ ম্যাচ। ৩০ বছর পর ঠিক একই দিনে স্কটল্যান্ড রাগবি দলের হয়ে অভিষেক হয়েছিল ক্রেইগের ছেলে জেমসের!