চোটে পড়ে অনেক দিন ধরেই মাঠের বাইরে। বিশ্বকাপেও খেলা হচ্ছে না। তবে পরশু যে সুসংবাদটি পেলেন, সেটি থিও ওয়ালকটের বেদনা অনেকটাই ভুলিয়ে দেবে। প্রথমবারের মতো বাবা হয়েছেন আর্সেনাল ও ইংল্যান্ড উইঙ্গার। ফেসবুকে সন্তানের বাবা হওয়ার খবরটা জানিয়েছেন ওয়ালকট নিজেই। ছেলের নাম রেখেছেন ফিনলি। ২০০৪ সালে মেলানি স্লেডের সঙ্গে প্রেম শুরু ওয়ালকটের। সেই প্রেম থেকেই পরিণয় গত বছর। ওয়েবসাইট।