বিএসজেএর ক্রিকেটে সেরা কালের কণ্ঠ

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছে কালের কণ্ঠ। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের ফাইনালে কালের কণ্ঠ ৩ উইকেটে হারিয়েছে চ্যানেল নাইনকে। অপরাজিত ২৬ রান করে ফাইনালের ম্যাচসেরা জয়ী দলের জামাল হোসেন। একই দলের আতিকুর রহমান ৬ উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট। এর আগে সেমিফাইনালে কালের কণ্ঠ ৩ উইকেটে রাইজিংবিডিকে ও চ্যানেল নাইন ২৮ রানে সমকালকে হারায়।