বিএসজেএ ফুটবল

বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের দ্বিতীয় দিনে গাজী টিভি দৈনিক সংগ্রামকে, চ্যানেল ৭১ বাসসকে, ঢাকা ট্রিবিউন দৈনিক মানবকণ্ঠকে এবং আলোকিত বাংলাদেশ হারিয়েছে এসএ টিভিকে। এই ম্যাচগুলো নিষ্পত্তি হয় ২-০ গোলে। বৈশাখী টিভি ২-১ গোলে বণিক বার্তাকে ও দৈনিক সমকাল ১-০ গোলে দৈনিক নয়া দিগন্তকে হারিয়েছে। দৈনিক ইন্ডিপেনডেন্ট গোলশূন্য ড্র করেছে মানবজমিন-এর সঙ্গে।