বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

সংবাদমাধ্যমের ২৪টি দল নিয়ে আজ থেকে পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। পৃষ্ঠপোষক স্কয়ার গ্রুপ। ফাইনাল হবে ৫ জুলাই। বাফুফের সদ্যপ্রয়াত সাধারণ সম্পাদক ও বিএসজেএর সদস্য আল মুসাব্বির সাদীর (পামেল) নামে উৎসর্গ করা হবে ফেয়ার প্লে ট্রফি।