পুরস্কারটা তিনিই পেতে যাচ্ছেন— এটা আগেই অনুমান করা হয়েছিল। শেষ পর্যন্ত হলোও তাই। পরশু ২০১৩ সালের বিবিসির বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত অ্যান্ডি মারে। ব্রিটিশদের ৭৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এ বছর উইম্বলডন জেতা মারে বিবিসির বর্ষসেরা হওয়ার দৌড়ে হারিয়েছেন রাগবি খেলোয়াড় লেই হাফপেনিকে। তৃতীয় হয়েছেন ঘোড়দৌড়ের জকি এপি ম্যাকয়। এএফপি।