রেকর্ড কর্নার

বিশে ২০০

আজও কি ২০০ পেরোবে ওয়েস্ট ইন্ডিজ? ফাইনালে ২০০ করলেই দক্ষিণ আফ্রিকাকে ছুঁয়ে ফেলবে ক্যারিবীয়রা। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পাঁচটি ২০০ ছাড়ানো ইনিংস খেলেছে প্রোটিয়ারাই। চারটি ইনিংস নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে দুইয়ে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ফাইনাল প্রতিপক্ষ শ্রীলঙ্কার এমন ইনিংস আছে তিনটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ ছাড়ানো ইনিংস আছে মোট ২৪টি। এর সাতটি বিশ্বকাপে। এই সাত ইনিংসের পাঁচটিই আবার হয়েছে ২০০৭ সালে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশই পারেনি ২০০ করতে। ২০ ওভারের ক্রিকেটের সর্বোচ্চ ইনিংসটি খেলেছে শ্রীলঙ্কা। ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ২৬০ করেছিল লঙ্কানরা।