বিশ্বকাপজুড়ে প্রথম আলো পাঠকদের জন্য নানামাত্রিক কুইজের আয়োজন করছে। যেদিন খেলা, সেদিনই পুরস্কার জেতার সুযোগ থাকছে ২৮ অঞ্চলে প্রথম আলোর কার্যালয়ে। প্রতিদিন সারা দেশের পাঠকদের জন্য আছে দুটি এসএমএস কুইজ। থাকছে সাপ্তাহিক, পর্বভিত্তিক, অনলাইন ও ফেসবুক মিলিয়ে মোট ১৬টি কুইজের জমজমাট আয়োজন। ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজ ও নর্দান বিশ্ববিদ্যালয়-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের দ্বিতীয় পর্বের ফলাফল ছাপা হলো আজ।
ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজ
পর্ব-২-এর বিজয়ীরা
ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের তৃতীয় পর্বের কুইজ চলছে এখন। এই কুইজের দ্বিতীয় পর্বের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে গত সোমবার। প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এই ড্র অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক (জনসংযোগ) মো. হুমায়ুন কবির, প্রথম আলোর চিফ বিজনেস অফিসার তানভীর আহমাদ ও উপ বিজ্ঞাপন ব্যবস্থাপন মোহাম্মদ রাশেদুল হক। এই কুইজের দ্বিতীয় পর্বে ১৪ জন বিজয়ী নির্ধারণ করা হয়েছে। মোট তিন পর্বে এই কুইজ অনুষ্ঠিত হবে। আর বিশ্বকাপ শেষে তিন পর্বের সব সঠিক উত্তরদাতাকে নিয়ে হবে মেগা ড্র। এতে মোটরসাইকেল, এলইডি টিভি, ফ্রিজসহ আছে আকর্ষণীয় সব পুরস্কার। বিশ্বকাপ শেষে সব পর্বের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কার প্রদানের তারিখ ও স্থানের ব্যাপারে বিজয়ীদের সঙ্গে প্রথম আলো থেকে যোগাযোগ করা হবে।
বিজয়ী যাঁরা:
৩২ ইঞ্চি এলইডি টিভি (একজন):
মো. নাছির উদ্দিন, মজিবর টেলিকম, কারওয়ান বাজার।
ফ্রিজ (একজন): ফাতেমা,
লালকুঠি, ঢাকা।
মাইক্রোওয়েভ ওভেন (একজন): মনজুর হাসান, স্যার এ এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ওয়ালপ্যাড (একজন): মো. জয়নাল আবেদীন, ৫/১৪, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা।
স্মার্টফোন (পাঁচজন ): চির জ্যোতি ত্রিপুরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; মো. শাহ আলম, ১১/২, অনামিকা শাহি ঈদগাহ, সিলেট; মো. মনজিল হোসেন, ২৪২ কাজীবাড়ি রোড, দক্ষিণখান, ঢাকা; মো. উজ্জ্বল হোসেন, ৩৭৩/২০, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, ঢাকা; শাওন রায়, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
রাইস কুকার (পাঁচজন): শ্যামলী পারভীন, বাড়ি ৩, সড়ক ২/এ, লেন ২/১, ১২/ডি, মিরপুর, ঢাকা; পঙ্কজ, যাত্রাবাড়ী, ঢাকা; নাদিম, ১০, কাঁঠালবাগান, গ্রিন রোড, ঢাকা; শাহিন, জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়; এনাম উল্লাহ, বাসাবো, ঢাকা।
‘নর্দান বিশ্ববিদ্যালয়-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজ
দ্বিতীয় পর্বে পুরস্কার পাচ্ছেন যাঁরা
‘নর্দান বিশ্ববিদ্যালয়-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজ’-এর দ্বিতীয় পর্বের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে গত রোববার। প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। এ সময় উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম এ মামুন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান ও ক্যাটেগরি ব্যবস্থাপন মঞ্জুর হোসাইন। এই কুইজের প্রথম পর্বে পাঁচজন বিজয়ী নির্ধারণ করা হয়েছে। মোট দুই পর্বে এই কুইজ অনুষ্ঠিত হবে। আর বিশ্বকাপ শেষে দুই পর্বের সব সঠিক উত্তরদাতাকে নিয়ে হবে মেগা ড্র। এতে মোটরসাইকেল, দুজনের ভুটান ভ্রমণ, ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট, আইপ্যাড ও স্মার্টওয়াচসহ আছে আকর্ষণীয় সব পুরস্কার। বিশ্বকাপ শেষে সব পর্বের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কার প্রদানের তারিখ ও স্থানের ব্যাপারে বিজয়ীদের সঙ্গে প্রথম আলো থেকে যোগাযোগ করা হবে।
বিজয়ী যাঁরা:
ল্যাপটপ কম্পিউটার (একজন): জামাল উদ্দিন, উত্তর বাড্ডা, ঢাকা।
মোবাইল ফোনসেট (দুজন): মাসুম, ১১৩, কেএনআই অ্যাভিনিউ, ঢাকা; দোলা, যাত্রাবাড়ী, ঢাকা।
ডিজিটাল ক্যামেরা (একজন): সাবেরা আক্তার, পেয়ারাবাগ, মগবাজার, ঢাকা।
পাঁচ তারকা হোটেলে দুজনের খাবার (একজন): জ্যোতি, কেন্দুয়া, নেত্রকোনা।