বিশ্ব যুব দাবার প্রথম রাউন্ডে ইকরামুল হক জিতলেও হেরে গেছেন আরেক বাংলাদেশি আবদুল্লাহ আল সাইফ। গ্রিসের হালকিদিকের পোর্টো ক্যারারাসে পরশু ইকরামুল হারিয়েছেন তাইওয়ানের জু চুনকে। অনূর্ধ্ব-১৬ ইভেন্টে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল সাইফ হেরে গেছেন শীর্ষ বাছাই আজারবাইজানের আন্তর্জাতিক মাস্টার আবাসভ নিজাদ আজাদ ওগলুর কাছে। বিশ্বের ৮০টি দেশের প্রায় ১৪০০ দাবাড়ু অংশ নিচ্ছে টুর্নামেন্টে।