করিম বেনজেমা
করিম বেনজেমা

ফটো ফিচার

বেনজেমা এখন কোথায়

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
বেশ লম্বা ‘ছুটি’ই কাটাচ্ছেন জিনেদিন জিদান…
‘মোটর নিউরন ডিজিজ’ নামের অসুখের সঙ্গে লড়াইয়ে গঠিত দাতব্য তহবিলের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাশলি বার্টি। এমন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ‘গর্বিত’ মনে করছেন মাত্র ২৬ বছর বয়সেই অবসর নেওয়া টেনিসের সাবেক এক নম্বর তারকা
অধিনায়ক বিসমাহ মারুফের মেয়ের সঙ্গে পাকিস্তান ক্রিকেটার কাইনাত ইমতিয়াজ। কাইনাত লিখেছেন, ‘শিশু ফাতিমা, তোমাকে দেখলে হৃদয়টা বিগলিত হয়ে যায় আমার।’
আইপিএলের শিরোপা নিয়ে উন্মুক্ত বাস প্যারেড করেছে গুজরাট টাইটানস। রশিদ খান, ডেভিড মিলার, শুবমান গিলের সঙ্গে তোলা এ ছবিটা পোস্ট করেছেন লকি ফার্গুসন
লা লিগায় ফিরে এসেছে রিয়াল ভায়াদোলিদ। ‘আমরাই প্রথম’, ক্যাপশনে লিখেছেন ক্লাবটির প্রেসিডেন্ট রোনালদো। রোনালদোকে শুভেচ্ছা জানিয়েছেন পেলেও
কন্যাসন্তানের বাবা হচ্ছেন ট্রাভিস হেড। ইনস্টাগ্রামে সেটিই জানিয়ে দিলেন অস্ট্রেলিয়া ব্যাটসম্যান
‘হ্যালো’ জানিয়েছেন ইকার ক্যাসিয়াস
চ্যাম্পিয়নস লিগ জেতা শেষ, এবার জাতীয় দলের দায়িত্ব পালনের পালা। ফ্রান্স দলের অনুশীলনে যোগ দিয়েছেন করিম বেনজেমা