মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে এগিয়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ২ উইকেটে ২৬৭ রান।সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যাথওয়েট ও বারাথের উদ্বোধনী জুটিতে আসে ১৩৭ রান। সাজঘরে ফেরার আগে বারাথ ৬২ ও ব্র্যাথওয়েট ৬৮ রান করেন।পুরো দিনে ভারতীয় বোলারদের মধ্যে সফলতা পেয়েছেন কেবল রবিচন্দ্রন অশ্বিন। দুটি উইকেটই শিকার করেন এই অফ স্পিনার। দিনের খেলা শেষ হওয়ার সময় এডওয়ার্ডস ৬৫ ও ব্রাভো ৫৭ রানে অপরাজিত ছিলেন। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৬৭/২(প্রথম দিনের খেলা শেষে)টস: ওয়েস্ট ইন্ডিজ।