শ্রীলঙ্কার বিপক্ষে কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে এগিয়ে চলেছে দক্ষিণ আফ্রিকা। আজ প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৪৭ রান।টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি। দলীয় ৫৬ রানে গ্রায়েম স্মিথ ও হাশিম আমলার উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। তবে দিনের বাকি সময়টা লঙ্কান বোলারদের কেটেছে শুধুই হতাশায়।তৃতীয় উইকেটে ২০৫ রানের জুটি গড়ে তোলেন আলভাইরো পিটারসেন ও জ্যাক ক্যালিস। সেঞ্চুরি তুলে নেন দুজনেই। ব্যক্তিগত ১০৯ রানে পিটারসেন যখন আউট হন, তখন দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহ ২৬১। দিনের খেলা শেষ হওয়ার সময় ক্যালিস ১৫৯ ও ডি ভিলিয়ার্স ৪৫ রানে অপরাজিত ছিলেন। ওয়েবসাইট।