ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রাথমিক দলে ঠাঁই পাওয়া অধিকাংশ খেলোয়াড় ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে। তবে ভারতের বিপক্ষে অনুষ্ঠেয় সিরিজে প্রাথমিক দলে নতুন জায়গা পেয়েছেন ইমরুল কায়েস, নাঈম ইসলাম, আরাফাত সানি, মো. মিঠুন, সৌম্য সরকার ও শফিউল ইসলাম। ২৬ মে থেকে শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দলের অনুশীলন।
বাংলাদেশ দল:
মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, আল আমিন হোসেন, আবদুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, জিয়াউর রহমান, ফরহাদ রেজা, আরাফাত সানি, সোহাগ গাজী, মো. মিঠুন, সৌম্য সরকার, শফিউল ইসলাম ও সাব্বির রহমান।