ভেনাসকে হারিয়ে ফাইনালে ক্লাইস্টার্স

টানা দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জেতার পথে বড় একটা বাধা পেরোলেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। সেমিফাইনালে ভেনাস উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে পৌঁছেছেন ক্লাইস্টার্স।প্রথম সেটে ৬-৪ গেমে হারার পর চমত্কারভাবে ঘুড়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত পরের দুটো সেট ৭-৬ (৭-২), ৬-৪ গেমে জিতে ইউএস ওপেনের ফাইনাল নিশ্চিত করেন গতবারের শিরোপাজয়ী।আরেক সেমিফাইনালে ক্যারোলিন ওজনিয়াকিকে সরাসরি ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন উইলম্বডনের রানার্সআপ রাশিয়ার ভেরা জভোনারেভা।