মহিলা ক্রিকেটে ফারজানার সেঞ্চুরি

বিকেএসপির ফারজানা আক্তার একাই করেছেন ১০৫ রান। আর ইন্দিরা রোডের সবার মিলিত রান ৬৮! কাল বিকেএসপির ১৫০ রানের বিশাল জয়ের ম্যাচে অসম এক লড়াই-ই দেখল মহিলা ক্লাব ক্রিকেট লিগ।বিকেএসপির মাঠে শারমিন (৪২) ও ফারজানার ১১৩ রানের ওপেনিং জুটির ওপর দাঁড়িয়ে ৪০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২১৮ রান করে বিকেএসপি। ১১২ বল খেলে ৮ বাউন্ডারিসহ ফারজানা করেছেন অপরাজিত ১০৫। জবাবে ২৮ ওভারেই ৬৮ রানে অলআউট হওয়া ইন্দিরা রোডের পক্ষে সর্বোচ্চ রান ৩৩ ওপেনার দীপা রানীর। বিকেএসপির একা মল্লিক ৭ রানে ৪ উইকেট নিয়েছেন।মহিলা ক্লাব ক্রিকেট লিগের চতুর্থ আসর শুরু হয়েছে ১১ মে। প্রথম দিন আজাদ স্পোর্টিংকে মোহামেডান হারিয়েছে ৭ উইকেটে। লিগের দ্বিতীয় ম্যাচে দীপালি যুব সংঘকে ৯ উইকেটে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাব।