১৫টি দল নিয়ে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত মিডিয়া কাপ ফুটবল কাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ প্রতিদিন ১-০ গোলে হারিয়েছে বিডিনিউজ ২৪ ডট কমকে। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহমদ ও স্পনসর প্রতিষ্ঠান কিষোয়ান স্ন্যাকসের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম।