অন্যকলাম

মুখ ফসকে?

.

সেই ২০০৯ থেকে দ্বৈরথটির জন্য অপেক্ষা। অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে, সামনের মাসেই ম্যানি প্যাকিয়াও আর ফ্লয়েড মেওয়েদার মুখোমুখি হবেন বক্সিং রিংয়ে। দুজনের পেশাদার রেকর্ড দুর্দান্ত, প্যাকিয়াও একমাত্র বক্সার হিসেবে আলাদা আটটি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছেন। মেওয়েদার তো পেশাদার ক্যারিয়ারে এখনো হারেনইনি। এমন একটা দ্বৈরথের আগে কি কোনো ভবিষ্যদ্বাণী করা যায়? অথচ মোহাম্মদ আলী সেটিই করে বসেছিলেন। কিছুদিন আগে টিএমএজ ওয়েবসাইট দাবি করেছিল, এই ম্যাচে আলী ফেবারিট হিসেবে প্যাকিয়াওকেই বেছে নিয়েছেন। আলীকন্যা রাশেদাই নাকি সেটি নিশ্চিত করেছেন। পরশু অবশ্য মোহাম্মদ আলীর ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, আলী কোনো ভবিষ্যদ্বাণী করেননি। বরং দুজনকেই শুভকামনা জানিয়েছেন। কিন্তু বন্দুকের গুলি আর মুখের কথা বের হলে কি আর ফেরানো যায়! এএফপি।