বিচিত্রিতা

মৃত্যুঞ্জয়ী

নাইজেরিয়ার গোলরক্ষক ভিনসেন্ট এনিয়েমা ২০০৪ সালে মারাত্মক সড়ক দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে যান। একটি মোটরবাইককে বাঁচাতে গিয়ে তাঁকে বহনকারী গাড়িটি দু-দুবার ডিগবাজি খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। সামান্য ছিঁড়ে যাওয়া ছাড়া তেমন কিছুই হয়নি এনিয়েমার। তবে বাইকের দুই আরোহীই নিহত হন।