রেকর্ড কর্নার

মেসির মিস

২০১১ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে করেছিলেন ৫৯ গোল। বছর শেষ হতে এখনো প্রায় সাড়ে তিন মাস বাকি। এরই মধ্যে এ বছর মেসির গোল হয়ে গেল ৫৯টি। পরশু পেরুর বিপক্ষে একটি গোল পেলেই ওই সংখ্যাটা ছাড়িয়ে যেতেন আর্জেন্টাইন প্লে-মেকার। গত বছরের ৫৯ গোল এসেছিল ৭০ ম্যাচে। এবার ম্যাচপ্রতি ১.৩ গড়ে ৪৫ ম্যাচেই এই সংখ্যাটা ছুঁয়ে ফেলেছেন। তবে গত বছর নয়, এক পঞ্জিকাবর্ষে মেসি সবচেয়ে বেশি গোল করেছিলেন ২০১০ সালে। ওই বছর মেসির গোলসংখ্যা ছিল ৬০। ওই রেকর্ড ভাঙাটা এখন সময়ের ব্যাপার। পেরুর বিপক্ষে গোল পেলে হারনান ক্রেসপোর একটি রেকর্ডও ভাঙতে পারতেন মেসি। ১১ বছর আগে সর্বশেষ আর্জেন্টাইন হিসেবে টানা ছয় ম্যাচে গোল পেয়েছিলেন ক্রেসপো। আগের ছয় ম্যাচের প্রতিটিতেই গোল পাওয়া মেসি ছাড়াতে পারলেন না তাঁকে।