জাতীয় দলের সাবেক ফুটবলার মোনেম মুন্নার নবম মৃত্যুবার্ষিকী আজ। ক্ষণজন্মা এই ফুটবলারের স্মরণে আজ বিকেল চারটায় নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মুন্না স্মৃতি সংসদ। অনুষ্ঠানে মুন্নার শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব, সতীর্থ খেলোয়াড় ও স্বজনদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। প্রয়াত মুন্নার বাসভবনেও হবে মিলাদ ও দোয়া মাহফিল।
১৯৮১ সালে পাইওনিয়ার ফুটবল দিয়ে মুন্নার ক্যারিয়ার শুরু। বেশির ভাগ সময় খেলেছেন আবাহনীতে। এ ছাড়া খেলেছেন শান্তিনগর, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স ইউনিয়নে। কলকাতার ইস্ট বেঙ্গলে খেলেছেন ১৯৯১ থেকে ১৯৯৩ পর্যন্ত। ১৯৮৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত খেলেছেন জাতীয় দলে। কিডনি জটিলতায় ভুগে ২০০৫ সালে না-ফেরার দেশে চলে যান এই ফুটবলার।