তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
‘চারপাশে শুধুই হাসি!’ মেয়ে হার্পার সেভেনের সঙ্গে ডেভিড বেকহামের ছবির ক্যাপশন এমনইনিজের দেশে উপভোগ করছেন ক্রিস্টিয়ানো রোনালদো…বিয়ার গ্রিলসের এ ‘অ্যাডভেঞ্চার’ ক্রিকেট ম্যাচকে ঘিরে। অ্যান্ড্রু স্ট্রাউসের প্রয়াত স্ত্রীর নামে গঠিত রুথ স্ট্রাউস ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছিল। বেন স্টোকস, জো রুট, অ্যালিস্টার কুক, ইয়ান বেল, অভিনেতা ড্যামিয়েন লুইস, গায়ক এড শিরানের সঙ্গে ছিলেন গ্রিলসও। ইংল্যান্ড নারী দলের দুই ক্রিকেটার অ্যালেক্স হার্টলি ও কেট ক্রসের সঙ্গে সেলফিতে এভাবেই ধরা পড়লেন তিনি
বিজ্ঞাপন
২০২৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন, জানিয়ে দিয়েছেন লুকা মদরিচ
বিজ্ঞাপন
গোলাপিরঙা জীবন। একটি ম্যাগাজিনের প্রচ্ছদে এমন ‘গোলাপি’ হয়েই ধরা দিয়েছেন মার্সেলো ব্রেট লি তাঁর স্বপ্ন পূরণ করছেন! ফার্মে গিয়ে জীবনযাপনের স্বপ্ন!
স্ত্রীকে নিয়ে ‘ডেট’-এ গেছেন জেসন হোল্ডার। ‘বিশেষ কোনো জায়গায়’ যাচ্ছেন, হোল্ডার জানিয়েছেন এমন
ব্রাজিলে গিয়ে নেইমারের সঙ্গে জেসি লিনগার্ড। ছবি পোস্ট করেছেন রোনালদিনিওর সঙ্গেওওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিয়েছেন মোস্তাফিজুর রহমান, সঙ্গী তাইজুল ইসলাম। তাইজুল টেস্ট দলে নিয়মিত সদস্যই, এ সিরিজ দিয়ে সাদা পোশাকে ফিরছেন মোস্তাফিজও