অন্যকলাম

ম্যাকইলরয়ের রাগ

‘কেউ একজন আপত্তিকর কিছু বলেছিল, যা সীমা অতিক্রম করেছে বলে মনে হয়েছে আমার’—কথাগুলো ররি ম্যাকইলরয়ের। ২৭ বছর বয়সী আইরিশ গলফার খেলতে গেছেন যুক্তরাষ্ট্রে, রাইডার কাপে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দ্বিবার্ষিক এই গলফ টুর্নামেন্টে প্রথম দুই দিন এমনিতেই ভালো যায়নি ম্যাকইলরয়দের। যুক্তরাষ্ট্রের কাছে গত শনিবার দ্বিতীয় দিন শেষেও পিছিয়ে ছিল ৯.৫-৬.৫ পয়েন্টে। এরই মধ্যে পরশু ঘটল বিচ্ছিন্ন ঘটনাটি। শট নিতে যাবেন ম্যাকইলরয়, দর্শকসারি থেকে কেউ একজন উল্টোপাল্টা কিছু একটা বলে বসেন। ম্যাকইলরয়ও সঙ্গে সঙ্গেই ওই দর্শককে দেখিয়ে দিলেন আয়োজকদের। পরে এ নিয়েই ম্যাকইলরয় বললেন, ‘ওই লোকটা, এদের মতো দর্শক অবশ্য সংখ্যায় অনেক কম, একটু বেশিই বাজে বকছিল।’