ম্যান সিটির জয়

গতকালের ম্যাচটি ছিল ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে রবার্তো মানচিনির ১০০তম লিগ ম্যাচ। কোচের মাইলফলক স্পর্শের ম্যাচটা সিটি স্মরণীয় করে রাখল জয় দিয়ে। এডিন জেকো, ইয়া তোরে ও কার্লোস তেভেজের গোলে কাল ঘরের মাঠে ম্যান সিটি ৩-১ গোলে হারিয়েছে কিউপিআরকে। গত মৌসুমে শেষ দিনে এই কিউপিআরকে হারিয়েই ৪৪ বছর পর লিগ শিরোপা জিতেছিল সিটি। টটেনহাম ১-১ গোলে ড্র করেছে নরউইচের সঙ্গে। এএফপি