আগের দিনই ২৩তম জাতীয় যুব হকির ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল রাজশাহী জেলা। তাদের প্রতিপক্ষ হলো বিকেএসপি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের কালকের সেমিফাইনালে বিকেএসপি ৪-০ গোলে হারিয়েছে ঢাকা জেলাকে। রুম্মন দুটি এবং শোয়েব ও আরশাদ একটি করে গোল করেছেন। আগামী পরশু বেলা দুইটা ৪৫ মিনিটের ফাইনাল সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।