রাজশাহীতে শুরু জাতীয় টিটি

রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামে কাল শুরু হয়েছে সাউথইস্ট ব্যাংক ৩৪তম জাতীয় টেবিল টেনিস। উদ্বোধনী দিনে খেলা হয়েছে পুরুষ ও মহিলা দলগত বিভাগে। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবেরা রহমান লিনুসহ অন্যরা।