রাজা নন পগবা

বিশ্বকাপ জিতেছেন, সে বিশ্বকাপের সেরা ফুটবলারও হয়েছেন। হোক না অনূর্ধ্ব-২০, বিশ্বকাপ তো! পল পগবা একটু গর্বিত হতেই পারেন। তবে সেই গর্বে মাটিতে পা পড়বে না, ফরাসি মিডফিল্ডার কিন্তু এমন নন। নিজেই বলছেন, আমি নিজেকে রাজা ভাবি না। চাইলে ভাবতে পারতেন জুভেন্টাসের মিডফিল্ডার। ছোটদের বিশ্বকাপে তো তিনি রাজাই। কিন্তু পগবা যেন বিনয়ের অবতার, ‘নাহ্, এখনো তো ব্যালন ডি’অর জিততে পারলাম না।’ বয়স মাত্র ২০ হলেও পগবা অবশ্য এরই মধ্যে জেনে গেছেন কী করলে একজন বিশ্বসেরা হয়। ওয়েবসাইট।