বিচিত্রিতা

রান-আপ রহস্য

বোলিং রান-আপ মসৃণ, তুলনামূলকভাবে খানিকটা জোরেও দৌড়ে আসেন মার্চেন্ট ডি ল্যাঙ্গে। রান-আপ দেখে মনে প্রশ্ন জাগলে জেনে রাখুন, একসময় জ্যাভলিন থ্রোয়ার ছিলেন দক্ষিণ আফ্রিকার এই নতুন পেসার। সেখান থেকেই এমন রান-আপ!