জেরম টেলর আর কেমার রোচের দলে প্রায় ঢুকেই গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের দুই হ্যাটট্রিক নায়কের পাশে একটুর জন্য নাম লেখাতে পারলেন না রবি রামপল। আহমেদ শেহজাদ আর আসাদ শফিককে পর পর দুই বলে আউট করলেও এ যাত্রায় হ্যাটট্রিক করতে দিলেন না মিসবাহ-উল হক। কাল নিজের প্রথম ওভারের প্রথম দুই বলে উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ওভারের প্রথম বলেও রামপল পেলেন আরেকটি উইকেট। এবার শিকার মোহাম্মদ হাফিজ।বৃষ্টিতে ৪৫ ওভারে নেমে আসা সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ৩৩/৩। এর আগে টসে হারা ওয়েস্ট ইন্ডিজ ৪৩.৪ ওভারে অলআউট ১৭১ রানে। ৯২ রান পর্যন্ত ১ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ বাকি ৯ উইকেট খুইয়েছে ৭৯ রানে। দ্বিতীয় উইকেটে ফিল সিমন্সের (৫১) সঙ্গে ৮৬ রানের জুটি গড়েন ড্যারেন ব্রাভো (৪৭)। বলার মতো রান পাননি আর কেউই। ওয়েবসাইট।