রিভালদোর অবসর

আর ফুটবল নয়। গত শনিবার জানালেন রিভালদো। ৪১ বছর বয়সে ফুটবল ছাড়ার ঘোষণার আগে ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য এবং সাবেক ফিফা বর্ষসেরা খেলেছেন গ্রিস, উজবেবিস্তান ও অ্যাঙ্গোলার ক্লাবে। সর্বশেষ তাঁর দল ছিল ব্রাজিলের তৃতীয় বিভাগের দল মোগি মিরিম। ওয়েবসাইট।