ব্যাডমিন্টনের পর গতকাল রোইং ফেডারেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে সরকার। আগামী ২৮ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদে হবে নির্বাচন। চারজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, দুজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ ও ১৬টি সদস্যপদের জন্য নির্বাচন হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ ১ মার্চ, এর ওপর আপত্তি গ্রহণ হবে ৫ ও ৬ মার্চ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ মার্চ। মনোনয়নপত্র বিতরণ ১৪ মার্চ ও প্রত্যাহারের তারিখ ২২ মার্চ।