পরশু লা লিগায় ২৫০তম ম্যাচের মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি। তবে স্পেনের সর্বোচ্চ লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে তিনি অনেক পেছনে। এই তালিকায় সবার ওপরের নামটা বার্সেলোনার এখনকার ক্রীড়া পরিচালক ও সাবেক গোলরক্ষক আনদোনি জুবিজারেতার। অ্যাথলেটিক বিলবাও, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার হয়ে লা লিগায় ম্যাচ খেলেছেন মোট ৬২২টি। একই ক্লাবের হয়ে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি অবশ্য রাউল গঞ্জালেসের। স্প্যানিশ স্ট্রাইকার শুধু রিয়াল মাদ্রিদের হয়েই খেলেছেন সাড়ে পাঁচ শ ম্যাচ!