অন্যকলাম

লুইসের 'না'

প্রায় এক দশক আগে অবসর নিয়েছেন। সেই লেনক্স লুইসের অবসর ভেঙে ফেরার খবরে হইচই তো পড়বেই। অবশ্য আলোচনা দানা বাঁধার আগেই খবরটি অস্বীকার করলেন ব্রিটেনের সাবেক বক্সার। দিন দুই আগে লুইসকে উদ্ধৃত করে ইংল্যান্ডের ডেইলি মেইল-এর খবর, লুইস অবসর ভেঙে ফিরে ক্লিচকো ভাইদের যেকোনো একজনের সঙ্গে লড়বেন, যদি তাঁরা তাঁকে ১০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দেন! অঙ্কটা বক্সিং ইতিহাসেরই সর্বোচ্চ অর্থ পুরস্কার। কিন্তু পরশু সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সারের টুইট, ‘অনুমাননির্ভর প্রশ্নের অনুমাননির্ভর উত্তরের সঙ্গে ফেরার বাস্তবতা নেই। আমি বক্সিং রিংয়ে ফিরছি না।’ ওয়েবসাইট।