লোগো বাতিল

২০২০ টোকিও অলিম্পিকের লোগো উন্মোচনের পর থেকেই শুরু হয়েছিল ঝামেলা। বেলজিয়ামের এক নাট্যশালার লোগোর নকশা চুরি করা হয়েছে বলে অভিযোগ এনেছিলেন ওই নাট্যশালার লোগোর নকশাকার অলিভিয়ের ডেবি। এ নিয়ে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছিলেন তিনি। ঝামেলা এড়াতেই এবার লোগোটি বাতিল করেছে টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি। পরবর্তী সিদ্ধান্ত নিতে গতকাল একটা জরুরি বৈঠকও হওয়ার কথা ছিল আয়োজকদের। আইএএনএস।