রাজধানীর বিএএফ শাহীন কলেজ মাঠে কাল শুরু দ্বিতীয় আন্তশাহীন হকি টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিলেটের শমশেরনগর বিএএফ শাহীন কলেজকে ১৮-০ গোলে হারিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ, ঢাকা। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএএফ শাহীন কলেজ ঢাকার অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম আমিরুল আহসান।