শীর্ষে ম্যানচেস্টার সিটি

রস বার্কলির অসাধারণ এক গোলে ১১ মিনিটেই এগিয়ে গিয়েছিল এভারটন। ১১ মিনিট পরেই সার্জিও আগুয়েরোর গোলে সমতা আনে সিটি। এরপর ৪৩ ও ৪৮ মিনিটে এডিন জোকোর জোড়া গোলে ৩-১ গোলে এগিয়ে যাওয়া। ৬৫ মিনিটে রোমেলু লুকাকুর গোলে ব্যবধান কমলেও এভারটন ফিরতে পারেনি ম্যাচে। 

এদিকে কাল অবনমন বাঁচানোর লড়াইয়ে থাকা সান্ডারল্যান্ড ১-০ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। কালই অবনমন নিশ্চিত হয়েছে ফুলহাম ও কার্ডিফ সিটির। এএফপি।