রেকর্ড কর্নার

শেষ জুটিতে

কলকাতা টেস্টটা যে ইংল্যান্ড জিততে যাচ্ছে, সেটা লিখেই দেওয়া যায়। একটাই দেখার বিষয়, ভারতের শেষ জুটি অবশ্যম্ভাবী ব্যাপারটাকে কত দেরি করিয়ে দিতে পারে। রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝা দশম উইকেট জুটিতে ইতিমধ্যে তুলে ফেলেছেন ৪২ রান, খেলেছেন ৬৩ বল। ইডেন গার্ডেনসে শেষ জুটির রেকর্ড করতে আর মাত্র ১০ রান হলেই হয়। ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষেই প্রথম ইনিংসে ৫১ রান করেছিলেন ভগবত চন্দ্রশেখর ও বাপু নাদকার্নি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় শেষ জুটিটি ১৫১ রানের। ১৯৭৩ সালে পাকিস্তানের বিপক্ষে অকল্যান্ডে নিউজিল্যান্ডের ব্রায়ান হেস্টিংস ও রিচার্ড কলিঞ্জ করেন রেকর্ডটি। ২৪ বছর পর ১৯৯৭ সালে রাওয়ালপিন্ডি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ডটি স্পর্শ করেন পাকিস্তানের আজহার মেহমুদ ও মুশতাক আহমেদ।