ম্যানইউকে আটকে দিয়েছে উলভারহ্যাম্পটন—শিরোনামটা এমনই হতে পারতো। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তা তা আর হয়নি। খেলার শেষ বাঁশি বাজার মাত্র এক মিনিট আগে পার্ক জি-সং গোল করে ম্যানইউকে অঘটনের শিকারে পরিণত হতে দেননি। দক্ষিণ কোরিয়ার এই ফুটবলারের জোড়া আঘাতে উলভারহ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে ম্যানইউ।ম্যানইউর রাতে জয় পেয়েছে ব্ল্যাকবার্ন ও সান্ডারল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ব্ল্যাকবার্ন ২-১ গোলে উইগানকে ও সান্ডারল্যান্ড ২-০ গোলে স্টোককে হারায়। তবে বার্মিংহাম ২-২ গোলে ওয়েস্টহাম, ব্ল্যাকপুল একই ব্যবধানে এভারটন ও ফুলহাম ১-১ গোলে অ্যাস্টন ভিলার সঙ্গে ড্র করেছে।—বিবিসি