শেষ হলো বিএসপিএ ক্রীড়া উৎসব

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসবে সব খেলা মিলিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন কবিরুল ইসলাম।
ক্যারমের একক ও শুটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কবিরুল। এছাড়া বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন: আরচারিতে অলক হাসান, দাবায় মোরসালিন আহমেদ, ব্যাডমিন্টন এককে জাহিদ মুনীর ও দ্বৈতে বোরহানউদ্দিন-আরাফাত দাড়িয়া, টেবিল টেনিস এককে রুমেল খান ও দ্বৈতে রুমেল খান-মাহমুদুন্নবী চঞ্চল এবং ক্যারমের দ্বৈতে এসবি চৌধুরী শিশির-মজিবুর রহমান।