বাস্তিয়ান শোয়েইনস্টাইগার ও আনা ইভানোভিচ
বাস্তিয়ান শোয়েইনস্টাইগার ও আনা ইভানোভিচ

ফটো ফিচার

শোয়েইনস্টাইগারকে ইভানোভিচের ধন্যবাদ

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
বাবা ডেভিড উইলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টপকে গেছে আইপিএলে এলিমিনেটর বাধা। বেঙ্গালুরুর জার্সি পরে উইলির সন্তানদের উদ্‌যাপন সেটি ঘিরেই। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে গেছে বেঙ্গালুরু, সেখানে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এ ম্যাচে জয়ী দল ফাইনাল খেলবে গুজরাট টাইটানসের বিপক্ষে।
মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল খেলেছেন। নিজের পারফরম্যান্স দারুণ হলেও গ্রুপপর্বের বাধা পেরোতে পারেনি তারা। টিম ডেভিডের এবারের ঠিকানা টি-টোয়েন্টি ব্লাস্ট। সেখানে ল্যাঙ্কাশায়ার লাইটনিংসের হয়ে খেলবেন সিঙ্গাপুরের ক্রিকেটার।
অনুশীলনের ফাঁকে ডাবের পানিতে নিজেকে তরতাজা রাখছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
হামেস রদ্রিগেজ কোথায় যাচ্ছেন, সেটি জানাননি। শুধু লিখেছেন, ‘কোথায় যাচ্ছি আমরা?’
এবার জাতীয় দলের দায়িত্ব। আর্জেন্টিনার অনুশীলন কিটে লিওনেল মেসি। আগামী ২ জুন কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়নসের ম্যাচে ইতালির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
‘মোনাকো, বেবি!’ ফর্মুলা ওয়ানের পরের গ্রাঁ প্রিঁ মোনাকোর মন্টে কার্লোতে। সেখানেই সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন মার্সিডিস ড্রাইভার লুইস হ্যামিল্টনকে দেখা গেল এভাবে।
‘ক্রিকেট আমার কাছে খেলার চেয়েও বেশি। এটা শিল্প। এবং অবশ্যই আমার জীবন যাপনের ধরন।’ ক্যাপশনে লিখেছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।
আইপিএলে দল বিদায় নিয়েছে, সামনের দক্ষিণ আফ্রিকা সফরেও বিশ্রামে থাকবেন। রোহিত শর্মা পরিবারকে নিয়ে গেছেন ছুটি কাটাতে।
‘বিশ্ব আন্তর্জাতিক বাবা দিবসে’ স্বামী সাবেক জার্মান ফুটবলার বাস্তিয়ান শোয়েইনস্টাইগারকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক সার্বিয়ান টেনিস তারকা আনা ইভানোভিচ। এ ছবি পোস্ট করে ইভানোভিচ লিখেছেন, ‘আমাদের সন্তানদের জন্য সবচেয়ে বড় নায়ক ও অনুপ্রেরণা হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’