শ্রদ্ধা

এ আসনটিতেই সব সময় বসতেন কেইথ পালমার। চার্লটন অ্যাথলেটিকসের পাঁড় ভক্ত ছিলেন, ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের ক্লাবটির পুরো মৌসুমের টিকিটও কিনে রেখেছিলেন। কিন্তু আর এই আসনে বসে খেলা দেখা হবে না তাঁর। বুধবার লন্ডনের পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলায় মারা গেছেন এই পুলিশ কর্মকর্তা। তাঁকে শ্রদ্ধা জানাতেই আসনটিতে লাল-সাদা স্কার্ফ রেখে দিয়েছে চার্লটন কর্তৃপক্ষ। আগামী মঙ্গলবার ঘরের মাঠে তাদের পরের ম্যাচ পর্যন্ত স্কার্ফটি এভাবেই থাকবে বিবিসি