দ্বিতীয় দিনেই ডারবান টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৭৭ রানে তিলকরত্নে দিলশানের দল।দিনের খেলা শেষ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১ উইকেট হারিয়ে ৭ রান। এর আগে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে প্রথম ইনিংসে মাত্র ১৬৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সামারাবীরার সেঞ্চুরির ওপর ভর করে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল ৩৩৮ রান। সূত্র: রয়টার্সসংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৩৮সামারাবীরা ১০২, চান্ডিমাল ৫৮ডি ল্যাং ৮১/৭, মরকেল ৬১/২দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১৬৮আমলা ৫৪, স্টেইন ২৯*ওলেগেদারা ৫২/৫, হেরাথ ৪৯/৪শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৭/১(দ্বিতীয় দিনের খেলা শেষে)সাঙ্গাকারা ৩*, পারানাভিতানা ০*স্টেইন ৭/১টস: শ্রীলঙ্কা